
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ হিসাব পদ্ধতি অনুযায়ী বাংলাদেশের বৈদেশিক মুদ্রার গ্রস বা মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলারে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, সোমবার (১০ আগস্ট) পর্যন্ত দেশের মোট রিজার্ভের পরিমাণ এই পর্যায়ে রয়েছে।
আইএমএফের বিপিএম৬ পদ্ধতিকে আন্তর্জাতিক মানদণ্ডে কোনো দেশের ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিমাপের অন্যতম গ্রহণযোগ্য হিসাবপদ্ধতি হিসেবে বিবেচনা করা হয়।
দেশের বৈদেশিক খাত ও মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পদক্ষেপের মধ্যেই রিজার্ভের এ চিত্র সামনে এসেছে।
এর আগে রোববার বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে জানানো হয়, দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। সর্বশেষ হিসাবে তা আরও বেড়ে ৩২ দশমিক ১৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।