
রাজধানীর আগারগাঁওয়ে শুরু হওয়া ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১২ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নভোথিয়েটারে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন ও কার্যক্রম শুরু হয়।
উদ্ভাবনের সঙ্গে নীতি সহায়তা, শিল্পখাত, বিনিয়োগ ও বাজারের সুযোগের সংযোগ ঘটানোর লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’।
মেলায় শতাধিক উদ্ভাবক ও স্টার্টআপ প্রতিষ্ঠাতা অংশ নিচ্ছেন। তারা এক হাজারের বেশি উদ্ভাবন প্রদর্শন করছেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।