
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তিন দিনের রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান আজ (৪ মার্চ) থেকে শুরু হচ্ছে। দীর্ঘ ৩৬ বছর ক্ষমতার শীর্ষে থাকা ৮৬ বছর বয়সী খামেনির প্রয়াণে দেশজুড়ে শোকের ছায়া নেমেছে।
আইআরএনএ (IRNA) জানাচ্ছে, আজ রাত ১০টা থেকে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে খামেনির মরদেহ রাখা হবে। সর্বস্তরের মানুষ সেখানে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। তিন দিনের আনুষ্ঠানিকতা শেষে তাকে জন্মস্থান মাশহাদে সমাহিত করা হবে।
ইরানের পরবর্তী নেতা কে হবেন তা নিয়ে আন্তর্জাতিক গুঞ্জন চলছে। ‘ইরান ইন্টারন্যাশনাল’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রভাবশালী ‘Assembly of Experts’ খামেনির বড় ছেলে মোজতাবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে। তবে ইরান সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এটি নিশ্চিত করেনি।