
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে সমবেদনা জানিয়েছেন।
রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, খামেনির মৃত্যুকে পুতিন একটি ‘নৃশংস হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করেছেন।
রুশ প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, এই ঘটনা মানবিক নৈতিকতার সব মানদণ্ড এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। তিনি এ ঘটনায় ইরানের নেতৃত্ব ও জনগণের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।