
যুদ্ধের সময় দেশের সশস্ত্র বাহিনীর কার্যক্রম সচল রাখা এবং সামরিক অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করতে বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে ইরান।
শনিবার (৩১ অক্টোবর) এক বক্তব্যে এ কথা জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ এবং খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলি আব্দুল্লাহি।
বিগত বিভিন্ন যুদ্ধের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতে সামরিক সক্ষমতা বজায় রাখা এবং দেশের কৌশলগত সম্পদ সুরক্ষিত রাখতে বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই।
জেনারেল আব্দুল্লাহি বলেন, শত্রুপক্ষের সম্ভাব্য হামলা মোকাবিলার সক্ষমতা বাড়ানো, গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশেষ করে সাইবার নিরাপত্তা জোরদার করা এখন ইরানের প্রধান কৌশলগত অগ্রাধিকার।
তিনি আরও বলেন, যুদ্ধের চরম সংকটময় পরিস্থিতিতেও যাতে সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ বিভাগগুলোর কার্যক্রম অব্যাহত থাকে, সে লক্ষ্যেই বেসামরিক প্রতিরক্ষা নীতি বাস্তবায়ন করা হচ্ছে।
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে দেশটির সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কমান্ডারদের একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
সূত্র: আল মায়াদিন