
সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জন নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। বাকি পাঁচজন নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রোববার (৯ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
স্থানীয়রা জানিয়েছেন, নিহত ১৭ বাংলাদেশির মধ্যে ১২ জন নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালি, ডুবাই, বৈঠাখালি, খনজোর, পারকসুন্দা ও দিঘিরপাড় গ্রামের বাসিন্দা। এছাড়া নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের কয়েকজনও নিহত হয়েছেন।
বিস্তারিত আসছে...