
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৮৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সারাদেশে হামের সংক্রমণ পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত একদিনে শত শত নতুন রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি শিশু মৃত্যুর ঘটনাও ঘটেছে, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদারসহ প্রয়োজনীয় জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।