
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)–এর জিএস সালাহউদ্দীন আম্মার এবার ব্যঙ্গ করে ব্যক্তিগত ‘পাত্রী’ খোঁজার প্রসঙ্গে টেনে আনলেন বিরোধী দল জামায়াতে ইসলামীর রাজনীতি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জামায়াতের ভূমিকার সমালোচনা করে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। তিনি বলেন, জামায়াতে ইসলামীর মতো একটা পাত্রী চাই।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দেওয়া ওই পোস্টে আম্মার লেখেন, তিনি এমন একজন ‘পাত্রী’ খুঁজছেন, যিনি বিরোধী দল জামায়াতের মতো হবেন। তার ভাষায়, তিনি এমন কাউকে চান যিনি সারাদিন বাইরে থাকবেন এবং বিরোধী দলের মতো কোনো চাপ অনুভব করবেন না।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, দেশে বিরোধী দলগুলো যেন এখন ‘কিউট’ হয়ে গেছে। নতুন প্রজন্মের মানসিকতার সঙ্গে মিল রেখে তিনি এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করেন, যিনি দিনভর নিজের মতো স্বাধীন থাকবেন, রাতে ফুল নিয়ে রোমান্টিক আচরণ করবেন এবং ছোটখাটো বিষয় ক্ষমা করে দেবেন।
রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে আম্মার পরিস্থিতিকে ‘কিউট মডেল’-এর সঙ্গে তুলনা করেন। তার মতে, এমন এক চিত্র দেখা যাচ্ছে যেখানে ক্ষমতাসীন দল হরতাল দিচ্ছে, আর বিরোধী দল বরাবরের মতো নরম প্রতিক্রিয়া জানাচ্ছে। দায়িত্ব ও ভূমিকার অদলবদল হলেও রাজনৈতিক নাটক থামছে না—এ নিয়েও তিনি আক্ষেপ প্রকাশ করেন।
সবশেষে তিনি রসিকতার সুরে বলেন, সব মিলিয়ে তিনি এমন একজন জীবনসঙ্গী খুঁজছেন, যিনি জামায়াতের মতো ‘পাত্রী’ হিসেবে থাকবেন।