
রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে আটক করেছে শিক্ষার্থীরা।
রোববার (২৯ মার্চ) বিকেলে চিড়িয়াখানার সামনে অবস্থানকালে শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরে আটকে রাখে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, ফাহিমকে আটক করার কারণ তার বিতর্কিত কর্মকাণ্ড এবং পূর্ববর্তী সময়ে ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান বা উসকানিমূলক আচরণ। আটকের পর তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশের একটি গাড়ি।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ফাহিমকে নিজেদের হেফাজতে রেখে পুলিশকে খবর দিয়েছেন। পুলিশ আসার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে হস্তান্তর করা হবে।
শাহ আলী থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, উত্তেজিত জনতা ফাহিমকে ঘিরে ধরায় নিরাপত্তার কারণে তাকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে এবং বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।