
রাজধানীর গ্রিন রোডে অবস্থিত গ্রিন লাইফ হাসপাতালে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টা ৪২ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, হাসপাতালের ছয় ও সাততলা থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। তিনি বলেন, ‘গ্রিন লাইফ হাসপাতালের ছয় ও সাততলায় ধোঁয়া দেখা গেছে। আমাদের দুটি ইউনিট সেখানে কাজ করছে।’
তাৎক্ষণিকভাবে আগুনের উৎস কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি এই কর্মকর্তা।