
রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে ২ হাজার ৮৫৫টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই অভিযানে ৬১৩টি গাড়ি ডাম্পিং এবং ৩৬৮টি গাড়ি রেকার করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, ট্রাফিক-রমনা বিভাগে বাস ১৮টি, ট্রাক একটি, কাভার্ডভ্যান চারটি, সিএনজি ১৪টি ও মোটরসাইকেল ৪৮টিসহ মোট ১৩৭টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে বাস ১৩টি, ট্রাক ১১টি, কাভার্ডভ্যান তিনটি, সিএনজি ১০টি ও মোটরসাইকেল ৮৩টিসহ মোট ১৬০টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে মোট ২৮৫টি মামলা করা হয়েছে। এর মধ্যে মোটরসাইকেল ছিল ১৭০টি।
ট্রাফিক-ওয়ারী বিভাগে বাস ২৬টি, ট্রাক ২৫টি, কাভার্ডভ্যান ৩৪টি, সিএনজি ৪৪টি ও মোটরসাইকেল ১৫৮টিসহ মোট ৩৮৬টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে বাস ১০টি, ট্রাক দুটি, কাভার্ডভ্যান ১০টি, সিএনজি ২৫টি ও মোটরসাইকেল ৯৮টিসহ মোট ২১১টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে বাস ৫০টি, ট্রাক ১৪টি, কাভার্ডভ্যান ৫৩টি, সিএনজি ৫৫টি ও মোটরসাইকেল ২৯৩টিসহ মোট ৬২১টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে বাস ৪৯টি, ট্রাক ১৩টি, কাভার্ডভ্যান ২২টি, সিএনজি ৫১টি ও মোটরসাইকেল ২৫৯টিসহ মোট ৬১৫টি মামলা হয়েছে।
এ ছাড়া ট্রাফিক-গুলশান বিভাগে বাস ৫৫টি, ট্রাক পাঁচটি, কাভার্ডভ্যান ১২টি, সিএনজি ৪৬টি ও মোটরসাইকেল ১২২টিসহ মোট ৪৪০টি মামলা করা হয়েছে।
অভিযান চলাকালে বিভিন্ন অনিয়মের কারণে মোট ৬১৩টি গাড়ি ডাম্পিং এবং ৩৬৮টি গাড়ি রেকার করা হয়।
রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ।