রাজধানীর হাজারীবাগে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কেন্দ্রীয় ওয়্যারহাউজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দুই দিনে চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানা পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) রাতে এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়। পরদিন বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। একই দিন সন্ধ্যায় আরও তিনজনকে আটক করে পুলিশ। তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন।
তিনি জানান, বুধবার রাত ১১টার পর ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর এ ঘটনায় মামলা করা হয়। পরে ওই রাতেই হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, একই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। শুক্রবার সকালে তাঁদের আদালতে পাঠানো হবে। হামলায় অংশ নেওয়া অন্যদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ওয়্যারহাউজে ঢুকে সার্ভার রুম ভাঙচুরের অভিযোগ
গত মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজারীবাগের বড়াইখালী এলাকার মেরী ডেন্টাল কলেজ রোডে সিকদার মেডিকেল কলেজের পেছনে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কেন্দ্রীয় ওয়্যারহাউজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানটির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক আফসার উদ্দিনের করা এজাহারে বলা হয়েছে, ৭০ থেকে ৮০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওয়্যারহাউজে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের ভয়ভীতি দেখান। এরপর তাঁরা সার্ভার রুমের তালা ও দরজা ভেঙে বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে যান।

এজাহারে লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য ৩১ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, সাইফুল নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। দাবি অনুযায়ী চাঁদা না দেওয়ায় হামলা ও হুমকির ঘটনা ঘটেছে বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ ঘটনার পর বুধবার রাতে অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়।