রাজধানীর মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫০ জনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
মিরপুর মডেল থানার বরাত দিয়ে আকতার হোসেন বলেন, রাজধানীসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫০ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।