
রাজধানীর পল্লবী ও মহাখালীতে বাসে আগুনের ঘটনার পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা শাহজাহান মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা কিছুক্ষণ আগে পেয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি। ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
এদিকে, এ বিষয়ে জানতে চাইলে বাড্ডা থানা পুলিশ জানায়, এখন পর্যন্ত তাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই।