
রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়াপদা রোডে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছেন। তাঁরা হলেন অটোরিকশাচালক মো. শরীফ (২৮) ও কাতারপ্রবাসী সানাউল্লাহ গনি বাবু (২৫)।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ওয়াপদা রোডের বাগিচারটেক এলাকায় কাদিরের গ্যারেজে এ ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। শরীফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও গুলিবিদ্ধ বাবু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকদের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আহত দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। শরীফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে গুলিবিদ্ধ বাবু চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে বলেও জানান তিনি।