
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলাল উদ্দিনের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তবে টাকার সঠিক পরিমাণ গণনা শেষে নিশ্চিত করা যাবে।
ওসি আরও বলেন, আটক ব্যক্তি দাবি করেছেন, উদ্ধার হওয়া অর্থ তার ব্যবসায়িক লেনদেনের টাকা। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।