
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে সাবেক সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল আহসান মুন্সী এবং ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে রাইসুল ইসলাম আখন্দ নামের এক ভুক্তভোগী এ এজাহার দায়ের করেন। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ অনুযায়ী, গত ৯ ফেব্রুয়ারি রাতের দিকে দেবিদ্বার উপজেলার বাকসার বাজারে মঞ্জুরুল আহসান মুন্সী ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে বক্তব্য দেন। ভিডিওতে দেখা গেছে, তিনি ভোটারদের সতর্ক করেন যে, দলীয় প্রার্থীকে ভোট না দিলে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে।
এই ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে বিএনপি তাকে সব পদ থেকে বহিষ্কার করে।
উল্লেখ্য, মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন কুমিল্লা-৪ আসনের জন্য ঋণখেলাপির দায়ে বাতিল হয়েছিল।