
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ জুন) সকালে উপজেলার মহিমাগঞ্জ স্টেশনের দেওয়ানতলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মরদেহ ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।