.jpg)
কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা বিএনপির সদস্য আবদুল আজিজ, কুড়িগ্রাম পৌর বিএনপি'র আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন।
নতুন এ ভবন নির্মিত হলে জেলা পরিষদ সুপার মার্কেটের ব্যবসায়ীদের জন্য আধুনিক ও উন্নত ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত হবে এবং জেলার বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে।