
মুন্সীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে সুপার মার্কেট এলাকায় মুন্সীগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সামনে জেলার বিভিন্ন ইউনিট ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন।
পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এসময় নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এম.কে.এম ইরাদত মানুসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।