
কুমিল্লার কোটবাড়ী এলাকা থেকে নিখোঁজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারের সময় মরদেহের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে।
নিখোঁজ হওয়ার পর কীভাবে ওই স্থানে তার মরদেহ গেল এবং তার মৃত্যু কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্টরা। ঘটনার বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।