
খাগড়াছড়ির রামগড়ে শ্মশানটিলা এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় মো. করিম উল্লার বসতবাড়ি পুড়ে গেছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা বসতঘরে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে রামগড় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত করিম উল্লা রামগড় পৌরসভার শ্মশানটিলা এলাকার আমিনুল হকের ছেলে।
ক্ষতগ্রস্থ্য করিম উল্লা জানান, কিছু মালামাল উদ্ধার করা গেলেও অগ্নিকাণ্ডে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা বিশান্তর বড়ুয়া জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও বসতঘরটি রক্ষা করা যায়নি। গ্যাস সিলিন্ডার লিগেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।