খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেনির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শামছুল আলমের(৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার ৩ অক্টোবর উপজেলার তবলছড়ি ৩ নং ওয়ার্ড হাজিপাড়ায় এ ঘটনা জানাজানি হয়।
শামছুল আলম স্থানীয় খলিলুুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তৈয়বুর রহমান।
ভুক্তভোগির পিতা ইসমাইন হোসেন জানান,পেশাগত কারণে তিনি চট্টগ্রামে থাকেন। গ্রামের বাড়িতে তার মাতাহীন মেয়ে ও তার মা থাকেন। বুধবার ৩০ সেপ্টেম্বর সকাল ১০/১১ টার দিকে মেয়ে বাড়িতে একা রেখে তার মা বাজারে যায়। বাড়িতে একা পেয়ে শামছুল আলম মেয়েকে ধর্ষণ করে। এসময় অভিুক্তের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন তিনি।
তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তৈয়বুর রহমান জানান ঘটনা জানার পর গত ৩ অক্টোবর রাতে ভুক্তভোগির বাড়িতে যায় পুলিশ। ভুক্তভোগিকে চিকিৎসার জন্য হাসপাতলে ভর্তি করার নির্দেশ দেয়া হয় ।
অপর দিকে অভিযুক্তের বাড়িতে গিয়ে তার ঘরের দরজায় তালাবন্ধ পাওয়া যায়। থানায় কোন মামলা হয়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা বলে জানান তিনি।