.jpg)
ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে হিমাংশু দাসকে (৫২) নামে এক আওয়ামীলিগ নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) রাত ৮ টার দিকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
আটক হিমাংশু দাস বাগেরহাট জেলা সদরের হাড়িখালী পিসি কলেজ রোড এলাকার অমলেন্দু দাসের ছেলে। তিনি ওই এলাকার ওয়ার্ড আওয়ামীলিগের সাধারণ সম্পাদক।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৮ টার দিকে তিনি ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন ডেস্কে পাসপোর্ট জমা দেন। তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বীকার করেন তার বিরুদ্ধে বাগেরহাটের সদর থানায় মামলা রয়েছে। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমির জানান, ইমিগ্রেশন থেকে আটক এক আওয়ামী লীগ নেতাকে পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। বৃহস্প্রতিবার তাকে বাগেরহাট সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।