
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিসেস (এমএফএস) মাধ্যমে দৈনিক আর্থিক লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকার সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই সীমা রোববার (৮ ফেব্রুয়ারি) রাত থেকে কার্যকর হবে এবং আগামী ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে।
নির্দেশনায় বলা হয়, নির্বাচনকালীন আর্থিক লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করতেই সাময়িকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সব মোবাইল ব্যাংকিং ও এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠানকে নির্ধারিত সীমা অনুযায়ী লেনদেন পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।