
এনআরবি ব্যাংক পিএলসি. আনুষ্ঠানিকভাবে ‘ভিসা ইসলামিক সিগনেচার ক্রেডিট কার্ড’ চালু করেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর গুলশানে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই কার্ডের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে এনআরবি ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই ডিবিএ, পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) তারেক রিয়াজ খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং উপব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।
এনআরবি ব্যাংক ইসলামিক সিগনেচার কার্ডধারীরা দেশের ও আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহারের সুবিধা, বিমানবন্দরে যাতায়াতের জন্য পিক অ্যান্ড ড্রপ সেবা এবং বছরজুড়ে বিভিন্ন ক্যাশব্যাক ও ডিসকাউন্ট অফার উপভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. কামরুল ইসলাম চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান মিনহাজ শহীদ, এফসিএ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ মো. সালিম এবং স্বতন্ত্র পরিচালক ফেরদৌস আরা বেগম, অধ্যাপক শরীফ নুরুল আহকাম ও এসকে. মতিউর রহমান।