
গ্যাসের প্রয়োজনীয় চাপ না পাওয়া এবং কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ফুয়াং ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ছয় মাসের জন্য কারখানায় লে-অফ ঘোষণা করেছে।
রোববার (২৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
কোম্পানি জানিয়েছে, শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় কারখানায় লে-অফ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রয়োজনীয় গ্যাসের চাপ না থাকায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এর সঙ্গে কাঁচামালের মূল্যবৃদ্ধিতে উৎপাদন চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ায় কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ আগস্ট থেকে পরবর্তী ছয় মাস ফুয়াং ফুডের কারখানায় লে-অফ কার্যকর থাকবে।
দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটের মধ্যেই এবার তালিকাভুক্ত একটি খাদ্যপ্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম দীর্ঘ সময়ের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত সামনে এলো।