
দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকায়। একই সময়ে ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ১৯ সেপ্টেম্বর সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করে। নতুন দর ঘোষণা না হওয়া পর্যন্ত দেশের বাজারে এ দামেই সোনা ও রুপার গহনা বিক্রি হবে।
বাজুসের নির্ধারিত মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকায়। সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।
রুপার বাজারেও নির্ধারিত দর অনুযায়ী লেনদেন হচ্ছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৫ হাজার ১৩২ টাকা। ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৫৭ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন করে দাম নির্ধারণ না করা পর্যন্ত বাজুসের এই নির্ধারিত দরই দেশের বাজারে কার্যকর থাকবে।