
লিটার প্রতি ফার্নেস অয়েলের দাম ১১.৯২ টাকা বাড়ানো হয়েছে। প্রতি লিটার ৯৬.৮৬ টাকা থেকে বাড়িয়ে ১০৮.৭৮ টাকা করা হয়েছে। নতুন দর রাত ১২টার পর থেকে কার্যকর হবে বলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) আদেশে বলা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) নতুন দরের আদেশ জারি করেছে বিইআরসি। বছরে প্রায় ২০ লাখ টন ফার্নেস অয়েল ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে।
এর আগে ৩ মাস দাম কমানো হয়, ৩০ জুন প্রতি লিটারের দাম ১১৩.৫৪ টাকা থেকে কমিয়ে ১০৯.১০ টাকা নির্ধারণ করা হয়। তারপর দুই মাস দাম কমিয়ে ৯৬.৮৬ টাকায় নেমে এসেছিল।
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর ১৫ সেপ্টেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল এবং জেট এ-১ এর দাম নির্ধারণের এখতিয়ার বিইআরসির ওপর ন্যস্ত করে। জানুয়ারিতে গণশুনানির পর ২২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করে বিইআরসি। তারপর থেকে প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে দাম নির্ধারণ অব্যাহত রেখেছে বিইআরসি।