.jpeg)
'এনআরবিদের জন্য এনআরবি ব্যাংক' এই স্লোগানকে সামনে রেখে নন রেসিডেন্ট কনর্ভাটেবল টাকা এ্যাকাউন্ট প্রডাক্ট চালু করেছে এনআরবি ব্যাংক পিএলসি.। বাংলাদেশে প্রথম ব্যাংক হিসেবে এই সেবা চালু করলো এনআরবি ব্যাংক।
আজ রবিবার (২৫ অক্টোবর ২০২৬) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তারেক রিয়াজ খান আনুষ্ঠানিকভাবে এই প্রডাক্ট চালু করেন। এসময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালবৃন্দ জনাব আনোয়ার উদ্দিন ও জনাব কিমিওয়া সাদ্দাত, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এম রাশিদুল হুদা ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান জনাব অলি আহাদ চৌধুরী উপস্থিত ছিলেন।