
শ্রেণিকক্ষে পাঠদান শেষে কতজন শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছে, তা যাচাই করে প্রয়োজন অনুযায়ী শিক্ষাদানের পদ্ধতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষকদের উদ্দেশে এ বার্তা দেন তিনি।
পোস্টে মন্ত্রী বলেন, ‘শিক্ষকতার শুরুতেই নিজের কাজ নিয়ে প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলুন। একটি অধ্যায় পড়ানোর পর নিজেকে জিজ্ঞাসা করুন- কতজন বুঝল? যারা বুঝল না, তাদের জন্য আমি কী বদলাব?’
তিনি আরও বলেন, ‘একই পদ্ধতিতে বারবার পড়িয়ে ভিন্ন ফল আশা করলে চলবে না। শিক্ষার্থীর কাজ, প্রশ্ন ও ভুল থেকে তথ্য নিয়ে নিজের পাঠদান উন্নত করা শিক্ষকতার গুরুত্বপূর্ণ চর্চা।’