
এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবেন না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয় ও কলেজ মিলিয়ে দেশে প্রায় ১৩ লাখ ৪০ হাজার আসন রয়েছে। বিপরীতে, এবার পরীক্ষায় পাস করেছেন প্রায় ১২ লাখ শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
ভর্তির যোগ্যতার বিষয়ে মন্ত্রী বলেন, কোন বিশ্ববিদ্যালয় কী ধরনের মানদণ্ড অনুসরণ করে শিক্ষার্থী ভর্তি করবে, তা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিদ্ধান্ত। তবে পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীর জন্য উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ রয়েছে।
এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
এ বছর পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট।