
অভিনেতা ও রেডিও ভূমির স্টেশন চিফ শামস সুমন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সন্ধ্যায় না ফেরার দেশে পাড়ি দিয়েছেন এ তারকা।
তাঁর মৃত্যুর তথ্যটি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
এক সময়ের টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা ছিলেন শামস সুমন। মঞ্চ থেকে শুরু করে ছোট পর্দা এবং বড় পর্দায়ও সমান দক্ষতায় অভিনয় করেছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে তাকে টেলিভিশন নাটকে খুব একটা দেখা যায়নি।
এই তুখোড় অভিনেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘স্বনন’-এর সদস্য ছিলেন।
‘লিপ-সিঙ্ক করতে হলে গান বন্ধ করে দেব’, অরিজিতের পথে শ্রেয়া ঘোষালও?‘লিপ-সিঙ্ক করতে হলে গান বন্ধ করে দেব’, অরিজিতের পথে শ্রেয়া ঘোষালও?
তাঁর অভিনীত চলচ্চিত্রগুলো হলো—মন জানে না মনের ঠিকানা (২০১৬), কক্সবাজারে কাকাতুয়া (২০১৬), চোখের দেখা (২০১৬), প্রিয়া তুমি সুখী হও (২০১৪), আয়না কাহিনী (২০১৩), বিদ্রোহী পদ্মা (২০০৬), জয়যাত্রা (২০০৪), নমুনা (২০০৮), হ্যালো অমিত (২০১২)।
২০০৮ সালে ‘স্বপ্নপুরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।