মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে ২৭২ কোটি ৮০ লাখ রুপি আয় করেছে অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। ভারতীয় বক্স অফিসে দুর্দান্ত সাড়া পাওয়া সিনেমাটি এরই মধ্যে চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং উইকেন্ডের রেকর্ড গড়েছে।
অভিষেক পাঠক পরিচালিত সাসপেন্স থ্রিলারটি ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আয়ের দৌড়ে সিনেমাটি ‘বর্ডার ২’, ‘টক্সিক’ (হিন্দি) এবং ‘মির্জাপুর দ্য মুভি’র মতো আলোচিত ছবিগুলোকে পেছনে ফেলেছে।
বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম তিন দিনে শুধু ভারতেই ছবিটির নেট আয় দাঁড়িয়েছে ১৭৬ কোটি ৫০ লাখ রুপি। শুক্রবার প্রথম দিনে ৬২ কোটি রুপি আয় দিয়ে যাত্রা শুরু করে সিনেমাটি। পরদিন শনিবার আয় করে ৫৩ কোটি ৫০ লাখ রুপি। আর রোববার তৃতীয় দিনে আয় হয়েছে ৬১ কোটি রুপি।
সব মিলিয়ে প্রথম সপ্তাহান্তে ১৭৬ কোটি ৫০ লাখ রুপি আয় করে ‘দৃশ্যম ৩’। চলতি বছরে ‘ধুরন্ধর ২’-এর পর এটিই এখন দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং উইকেন্ডের আয়।
ভারতের