
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪০৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
সোমবার (১৮ মে) স্বাস্থ্য অধিদপ্তর-এর নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে দেশে ৩৮৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৭৫ জন। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৫৪ হাজার ৯১১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪২ হাজার ৮৬৮ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৮ হাজার ৯৮০ জন।
এ ছাড়া গত ১৫ মার্চ থেকে দেশে ৭ হাজার ৮৫৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।