পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, কৌশলগত স্বার্থে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ব্যবহার করেছে এবং পরে “টয়লেট পেপারের মতো” ফেলে দিয়েছে।
জাতীয় সংসদে বক্তব্য রাখার সময় আসিফ বলেন, ইসলামাবাদ অতীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিল, তা দেশের জন্য গভীর ক্ষতির কারণ হয়েছে। তিনি স্বীকার করেছেন, পাকিস্তান প্রায়ই সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্কিত নিজের অতীত অস্বীকার করে এসেছে এবং এটিকে “অতীতের স্বৈরশাসকদের করা ভুল” হিসেবে উল্লেখ করেছেন।
পাক–মার্কিন জোট এবং আফগান যুদ্ধের মূল্য
আসিফ বলেন, বিশেষ করে ১৯৯৯ সালের পর এবং ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় ঘনিষ্ঠ হওয়ার সিদ্ধান্ত পাকিস্তানের জন্য ভয়াবহ মূল্য ডেকে এনেছে। তার ভাষায়, “পাকিস্তানকে একটি উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, এরপর টয়লেট পেপারের চেয়েও খারাপভাবে ফেলে দেওয়া হয়েছে।”
তিনি উল্লেখ করেন, ২০০১-পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আফগান যুদ্ধে পাকিস্তান আবারও ওয়াশিংটনের পাশে দাঁড়ায় এবং তালেবানের বিরুদ্ধে অবস্থান নেয়। কিন্তু যুক্তরাষ্ট্র অঞ্চল থেকে সরে গেলে পাকিস্তানকে দীর্ঘমেয়াদি সহিংসতা, উগ্রবাদ এবং অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়াই করতে হয়েছে।
আফগান যুদ্ধ ছিল “ভুল”
আসিফ আফগান যুদ্ধের জন্য পাকিস্তানের অংশগ্রহণকে “ভুল” হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এসব সিদ্ধান্ত ধর্মীয় দায়বদ্ধতার কারণে নয়, বরং এক পরাশক্তিকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নেওয়া হয়েছিল।
তিনি সংসদে বলেন, “দুই সাবেক সামরিক শাসক—জিয়াউল হক ও পারভেজ মোশাররফ—নিজেদের স্বার্থের জন্য নয়, বরং একটি পরাশক্তিকে খুশি করতে আফগান যুদ্ধে পাকিস্তানকে যোগ করিয়েছিলেন।”
আসিফ আরও বলেন, “আমরা আমাদের ইতিহাস অস্বীকার করি এবং ভুল স্বীকার করি না। আজকের সন্ত্রাসবাদ অতীতের স্বৈরশাসকদের ভুল সিদ্ধান্তের প্রতিঘাত।” তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের কারণে পাকিস্তানের যে ক্ষতি হয়েছে, তা কখনও পূরণ করা সম্ভব নয় এবং এটি “অপরিবর্তনীয়”।
শিক্ষা ব্যবস্থায় প্রভাব
প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, আফগান যুদ্ধে পাকিস্তানের অংশগ্রহণকে বৈধতা দেওয়ার জন্য দেশের শিক্ষা ব্যবস্থায় মতাদর্শগত পরিবর্তন আনা হয়েছিল, যার প্রভাব এখনও বিদ্যমান।
.jpg)


.jpg)






.jpg)

