
নতুন করে দুবাই, দোহা ও বাহরাইনের মানামার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানের হামলা চালানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
দুবাইতে আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ৪ জন আহত হয়েছে।
অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে টার্গেট করেছে।
ইরানের রেভোলিউশনারি গার্ড কোর তাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় অভিযানের হুমকি দিয়েছে।
ইরানের হুমকির জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা সেটি করলে যুক্তরাষ্ট্রও এমন শক্তি প্রয়োগ করবে যা তারা আগে দেখেনি।
সূত্র: বিবিসি বাংলা