
ইরানের পশ্চিমাঞ্চলীয় সীমান্ত শহর মেহরানে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৪৩ সেনা নিহত হয়েছেন। ইরাক সীমান্তঘেঁষা এই শহরে রোববার হামলার ঘটনাটি ঘটে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মেহরানে অবস্থিত একটি সদরদপ্তরে আঘাত হানলে এ হতাহতের ঘটনা ঘটে।
বার্তাসংস্থা মেহের নিউজ জানিয়েছে, “বোমাবর্ষণসহ অন্যান্য হামলায় ৪৩ সেনা শহীদ হয়েছেন। যাদের বেশিরভাগই সীমান্তরক্ষী বাহিনীর সদস্য। এছাড়া হামলায় আশপাশের কিছু ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।”
প্রাথমিক তদন্তের বরাতে সংস্থাটি আরও বলেছে, “যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের এজেন্টরা বোমা হামলা চালিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।”
সূত্র: আল জাজিরা