
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের নতুন নেতৃত্ব তার প্রশাসনের সঙ্গে সংলাপ করতে চায় এবং তিনি আলোচনায় বসার পরিকল্পনা করছেন।
দ্য আটলান্টিক ম্যাগাজিনের উদ্ধৃতি অনুযায়ী ট্রাম্প বলেন, ‘তারা কথা বলতে চায় এবং আমি কথা বলতে সম্মত হয়েছি, তাই আমি তাদের সঙ্গে কথা বলব।’
তিনি আরও বলেন, ‘তাদের আরো আগেই এটি করা উচিত ছিল। যা করা খুবই বাস্তবসম্মত ও সহজ ছিল, তা তাদের আরো আগেই দেওয়া উচিত ছিল।
তারা অনেক দেরি করেছে।’
তবে সম্ভাব্য এই বৈঠক কবে অনুষ্ঠিত হতে পারে—সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সূচি জানাননি মার্কিন প্রেসিডেন্ট।