
মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে উত্তেজনা ছড়িয়ে কুয়েতে বিধ্বস্ত হয়েছে অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান এফ-১৫। ঘটনাটির পরপরই ইরান দাবি করেছে, তাদের পদক্ষেপেই বিমানটি ভূপাতিত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সোমবার ২ মার্চ প্রকাশিত মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিধ্বস্ত হওয়ার সময় বিমানে থাকা পাইলটরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা কুয়েতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এ ঘটনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
মিডল ইস্ট আইয়ের সূত্র জানিয়েছে, বিমানের পাইলটরা আমেরিকান বা ইসরায়েলি হতে পারেন। যদিও তাদের জাতীয়তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের প্রতিবেদনে বলেছে, ইরান দাবি করেছে যে, তারা একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।