
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর স্ত্রী মানসুরেহ খোজাসতেহ বাগেরজাদেহ গুরুতর আহত অবস্থায় মারা গেছেন।
সোমবার (২ মার্চ) ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ-এর বরাতে এ খবর জানিয়েছে আল-জাজিরা।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলায় আঘাতপ্রাপ্ত হয়েছিলেন খামেনি এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা। সেই সময় মানসুরেহ গুরুতর আহত হন। দুইদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর সোমবার শেষ পর্যন্ত তিনি জীবন হারান।