
ওআইসির সদস্য ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশ আগ্রাসনের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি।
বুধবার (৪ মার্চ) দুপুরে গুলশানে অবস্থিত ইরান দূতাবাস ঢাকা-য় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আমেরিকার নাম সরাসরি উল্লেখ না করে ঢাকার সাম্প্রতিক বিবৃতি প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, ‘এখন পর্যন্ত ৮০০ মানুষ শাহাদাত বরণ করেছে। সর্বোচ্চ নেতা খামেনি শেষ পর্যন্ত মানুষের পাশে ছিলেন, তিনি পালিয়ে যাননি। ইরান দীর্ঘমেয়াদে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। তবে চীনের সঙ্গে কোনো প্রতিরক্ষা চুক্তি না থাকায় তারা সরাসরি পাশে দাঁড়াতে পারছে না।’
তিনি আরও জানান, ইরানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত বলেন, ‘ইরান সর্বশক্তি দিয়ে এই যুদ্ধ চালিয়ে যাবে যতক্ষণ না আমেরিকা শান্তির পথে আসে।’
এ সময় তিনি সতর্ক করে বলেন, প্রতিবেশী দেশগুলোতে অবস্থানরত আমেরিকান নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হতে পারে।