
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টায় বাংলামোটরের রুপায়ন টাওয়ারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন।
এতে তিনি নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের জবাব দেবেন এবং ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করবেন।
এ সংক্রান্ত তথ্য এনসিপি ও আসিফ মাহমুদ সজীবের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে নিশ্চিত করা হয়েছে। পোস্টে বলা হয়েছে, ফ্যাসিস্ট এনাবলার সাকিব আল হাসানের ভক্ত পরিচয়ে কিছু লোক তার বিরুদ্ধে বেনামে দুর্নীতির অভিযোগ জানিয়েছে। এর জবাবে আসিফ মাহমুদ নিজের ব্যাংক হিসাব জনসমক্ষে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে সোমবার (২ মার্চ) বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তার ব্যক্তিগত ব্যাংক হিসাবের তথ্য তলব করেছিল। মঙ্গলবার (৩ মার্চ) রাতে তিনি নিজ উদ্যোগে সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশের ঘোষণা দেন।