
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের ধ্বংসযজ্ঞ এবং যুদ্ধ বন্ধের বেপারে সরাসরি বক্তব্য দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পুরো অঞ্চলকে গ্রাস করার আগেই বন্ধ করতে হবে, যার ক্রমবর্ধমান মূল্য বিশ্ব অর্থনীতির জন্য ক্ষতিকর।
বুধবার (১১ মার্চ) মধ্যপ্রাচ্যকে "আবারও রক্ত ও বারুদের গন্ধে আচ্ছন্ন" বলে বর্ণনা করে তিনি বলেন, এই যুদ্ধ আরও বড় হওয়ার এবং অঞ্চলটিকে সম্পূর্ণরূপে আগুনে পুড়িয়ে ফেলার আগেই বন্ধ করতে হবে।
ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাঘচি ওয়াশিংটনের সাথে আলোচনার সম্ভাবনা কার্যকরভাবে উড়িয়ে দেওয়ার একদিন পর, প্রেসিডেন্ট এরদোগান বলেন যে তেহরানের "আমেরিকানদের সাথে কথা বলার খুব তিক্ত অভিজ্ঞতা" রয়েছে। যদি কূটনীতিকে সুযোগ দেওয়া হয়, তাহলে এটি সম্পূর্ণরূপে সম্ভব।
তুরস্ক একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, যদি এই অর্থহীন, আইনহীন এবং অনিয়মিত যুদ্ধ চলতে থাকে, তাহলে আরও বেশি জীবন ও সম্পদের ক্ষতি হবে এবং বিশ্ব অর্থনীতির ক্ষতি আরও বৃদ্ধি পাবে।
সূত্র: middle east eye