
ইরানের রকেট হামলার সময় সৃষ্ট আতঙ্কে পালানোর হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্তত ২৯ জন ইসরায়েলি আহত হয়েছেন।
বুধবার (১১ মার্চ) ইসরায়েলের জাতীয় জরুরি পরিষেবা জানায়, রাতভর চলা ইরানি হামলার সময় আশ্রয় নেওয়ার জন্য মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও ভিড় তৈরি হয়। সেই পরিস্থিতিতে পদদলনের ঘটনায় এসব মানুষ আহত হন।
জরুরি পরিষেবার তথ্য অনুযায়ী, ওই ঘটনায় মোট ২৯ জন ইসরায়েলি আহত হয়েছেন।