
মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল এবং চরম উত্তেজনাকর পরিস্থিতির মুখে সৌদি আরবে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের অবিলম্বে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।
রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস রোববার (১৫ মার্চ) এক জরুরি নিরাপত্তা সতর্ক বার্তার মাধ্যমে এই নির্দেশনা জারি করে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দূতাবাস সৌদি আরবে থাকা মার্কিন নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটে দ্রুত দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে।
মূলত ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের আঁচ সৌদি আরবেও পড়ার আশঙ্কায় এই আগাম সতর্কতা জারি করা হয়েছে।
দূতাবাসের বার্তায় বলা হয়েছে, ‘আমরা মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি। এই মুহূর্তে মার্কিন নাগরিকদের নিরাপত্তাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং স্টেট ডিপার্টমেন্টের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার’।