
ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে সংবাদ পরিবেশনার জেরে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই পত্রিকাটিকে ‘দুর্নীতিগ্রস্ত’ ও ‘ভুয়া খবর’ পরিবেশনকারী বলে আখ্যা দেন।
তিনি লিখেছেন, নিউইয়র্ক টাইমস পড়লে পাঠকদের মনে হতে পারে ইরান যুদ্ধে ভালো অবস্থানে আছে বা জয়ী হচ্ছে। কিন্তু বাস্তবে ইরান সামরিক ও অন্যান্য দিক থেকে “পুরোপুরি বিধ্বস্ত” অবস্থায় রয়েছে বলে দাবি করেন তিনি।
ট্রাম্প আরও অভিযোগ করেন, সংবাদমাধ্যমটি ইচ্ছাকৃতভাবে ভুয়া তথ্য ছড়াচ্ছে এবং তার ও তার সমর্থকদের বিরুদ্ধে মিথ্যাচার করছে। তিনি প্রশ্ন তোলেন, এই ধরনের কর্মকাণ্ডের জন্য সংবাদমাধ্যমটি কবে ক্ষমা চাইবে এবং তাদের কোনো লজ্জা আছে কি না।
ইরান ইস্যু ঘিরে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের মূলধারার সংবাদমাধ্যমগুলোর প্রতি ট্রাম্পের সমালোচনা আরও বেড়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।
সূত্র: আল জাজিরা