
ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে ভোট গণনা চলতে থাকায় প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে বিভিন্ন দল ও জোট। সর্বশেষ প্রাপ্ত তথ্যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি আসনে এগিয়ে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত ১৬৯টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, আর তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ১০৯টি আসনে। স্থানীয় সময় দুপুর ১২টার মধ্যেই পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, পশ্চিমবঙ্গের বাইরে আসামেও এগিয়ে রয়েছে ক্ষমতাসীন বিজেপি। তামিলনাড়ুতে ডিএমকে–কংগ্রেস জোট এবং কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন জোট এগিয়ে রয়েছে।
আসামের ১২৬টি আসনের মধ্যে বিজেপি ১৯৪টিতে এগিয়ে আছে বলে জানানো হয়েছে, যেখানে কংগ্রেস এগিয়ে ২৪টি আসনে এবং এআইইউডিএফ এগিয়ে রয়েছে একটি আসনে।