
ইরানের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।
ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক উপ-গভর্নর ভালিউল্লাহ হায়াতি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তার দেওয়া তথ্য অনুযায়ী, আহভাজ শহরের উপকণ্ঠে চালানো মার্কিন হামলায় তিনজন প্রাণ হারিয়েছেন। এছাড়া হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। তবে আহতদের সংখ্যা বা তাদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।