
হরমুজ প্রণালির ওপর বর্তমানে একমাত্র যুক্তরাষ্ট্রের নৌবাহিনীরই পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (১০ আগস্ট) হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, ‘বর্তমানে কেবল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর হাতেই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ রয়েছে। আমাদের একটি অবরোধ রয়েছে যা একেবারে অভেদ্য—এটি যেন একটি ইস্পাতের দেয়াল… আমরা ১০০% এই প্রণালি নিয়ন্ত্রণ করছি।’
ট্রাম্প আরও বলেন, ইরান ছাড়া অন্য সব দেশের জন্য এই গুরুত্বপূর্ণ নৌপথ ‘এখন উন্মুক্ত’ রয়েছে।
এ ছাড়া মার্কিন বাহিনী পুরো পানিপথজুড়ে মাইন অপসারণ বা ‘মাইন-সুইপ’ কার্যক্রম সম্পন্ন করেছে বলেও জানান তিনি।
সূত্র: গালফ নিউজ